প্রাক্তন শিক্ষার্থীদের জন্য 'আই অ্যাম ড্যাফোডিলিয়ান' কার্ডপ্রাক্তন শিক্ষার্থীদের জন্য 'আই অ্যাম ড্যাফোডিলিয়ান' কার্ড
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে 'আই অ্যাম ড্যাফোডিলিয়ান' কার্ড বিতরণ করা হয়েছে। গত ২৯ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে প্রাথমিকভাবে ২০০ শিক্ষার্থীর মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
আই অ্যাম ড্যাফোডিলিয়ান কার্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি উদ্যোগ। এই কার্ড বহনকারীরা ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন সহপ্রতিষ্ঠান থেকে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা ভোগ করতে পারবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ২৫ হাজার শিক্ষার্থী, ১৬ হাজার প্রাক্তন শিক্ষার্থী এবং ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ১০ হাজারের বেশি শিক্ষার্থী এই কার্ডের সদস্যভূক্ত। আই অ্যাম ডেফোডিলিয়ান কার্ড প্রাক্তন শিক্ষার্থীদের পরিবার ও আত্মীয়স্বজনরাও ব্যবহার করতে পারবেন যাদের সংখ্যা প্রায় ৫ লাখ।
আই অ্যাম ডেফোডিলিয়ান কার্ডধারী ব্যক্তিরা ড্যাফোডিলের সহযোগী প্রতিষ্ঠান থেকে বিশেষ ছাড়ে কেনাকাটা করতে পারবেন। ড্যাফোডিলের সহযোগী প্রতিষ্ঠান দিন দিন বাড়ছে। এটা আই অ্যাম ডেফোডিলিয়ান কার্ডধারী পরিবারের জন্য এক বিরাট সুযোগ।